বাঙালির খাবারের স্বাদ ও ঐতিহ্যের সঙ্গে ঘির সম্পর্ক বহুদিনের। গরম ভাত, খিচুড়ি, পোলাও কিংবা বিভিন্ন মিষ্টান্ন, সবকিছুর স্বাদ বাড়াতে এক চামচ ঘির জুড়ি নেই। শুধু খাবারের স্বাদ নয়, ঘির বিশেষ ঘ্রাণ ও সমৃদ্ধ স্বাদের কারণে এটি অনেকের প্রতিদিনের খাদ্যতালিকায় জায়গা করে নিয়েছে। তবে বাজারে বিভিন্ন ধরনের ঘি পাওয়া গেলেও সব ঘির মান বা বিশুদ্ধতা এক